ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আদালতে পরীমণির রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ

সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণিকে বারংবার রিমান্ডে নেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একটি আবেদন জানানো হয়েছে। রবিবার (২৯ আগস্ট) মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের (আসক) পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন আবেদনটি জানান। হাইকোর্টে করা আবেদনে জামিন সংক্রান্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগে রিমান্ড সংক্রান্ত বেশকিছু মামলার নজির তুলে ধরা হয়।


এর আগে গেল ২৬ আগস্ট পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার জামিন আবেদনের ওপর দ্রুত শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। একই সঙ্গে দীর্ঘদিন পর ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির প্রসঙ্গে দিন নির্ধারণের আদেশ কেন বাতিল করা হবে না, রুলে সেটিও জানতে চান আদালত।


আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সেদিন পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করেন হাইকোর্ট। পরীমণির জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।


উল্লেখ্য, গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে নাটকীয়ভাবে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। অভিযানে পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করার কথাও জানানো হয়। পরের দিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।


এ মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে আদেশটি প্রদান করে।


পরবর্তীকালে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করা হয়। মূলত সে আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

ads
ads
ads

Our Facebook Page

↑